ads

শনিবার , ২৫ অক্টোবর ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্যামনগরে আ’লীগের হরতাল বিরোধী মিছিল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ২৫, ২০১৪ ৯:০৭ অপরাহ্ণ

ok Myএস,কে সিরাজ, শ্যামনগর (সাতক্ষীরা) : আব্দুল লতিফ সিদ্দিকী ধর্মীয় অনুভুতিতে আঘাত দেওয়ায় বাংলাদেশে আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সাংগঠনিক কার্যক্রম থেকে স্থগিত করার পরও বাংলাদেশ ইসলামী আন্দোলন দল গুলো আজ রোববার দেশ ব্যাপী সকাল সন্ধ্যা হরতাল আহবান করেছে। দেশ ব্যাপী হরতালের প্রতিবাদে সংশ্লিষ্ট আসনের জাতীয় সংসদ সদস্য এস,এম জগলুল হায়দারের নির্দেশে তাৎক্ষনিক শ্যামনগর উপজেলা আ’লীগের পক্ষ থেকে বিকাল ৫ টায় এক বিশাল মিছিল বাহির হয়। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আনিছুজ্জামান আনিচ ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা নারী শিশু ট্রাইবুনালের বিশেষ পিপি এ্যাডঃ জহরুল হায়দার বাবুর নেতৃত্বে বিশাল মিছিল সদরের ভিন্ন ভিন্ন সড়ক ঘুরে উপজেলা চত্বরে পথ সভায় মিলিত হয়। এ সময় উপজেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক জুলফিকার আল মেহেদী লিটন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক স.ম আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ সুমন, শেখ নূরুজ্জামান টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ ফুয়াদ হাবিব টিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাঈদুজ্জামান সাঈদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মামুন লিটন সহ জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি কামরুল হায়দার নান্টু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কুমুদ রঞ্জন গায়েন, উপজেলা কৃষকলীগের সভাপতি মুনজুর এলাহী, উপজেলা তরুণ লীগের সভাপতি আব্দুল্যাহ আল মামুন, উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি গোপাল চন্দ্র বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এস,এম মিজানুর রহমান, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নাজমুল হাসান সাদ্দাম সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় জহুরুল হায়দার বাবু তার বক্তব্যে বলেন, বাংলাদেশের মাটিতে কোন রকম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না। প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সর্ব স্তরের জনগণকে সাথে নিয়ে আমরা সকল বাধা অতিক্রম করব। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ।

Shamol Bangla Ads

শ্যামনগরের নওয়াবেঁকী দূর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত

শনিবার শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় মাঠে সুশীলনের পরিবর্তন প্রকল্পের ব্যবস্থাপনায় দূর্যোগ বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আটুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আসাদু জ্জামান মিঠু।প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা জি এম হুমায়ন কবীর।বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোঃ দেলোয়ার হোসেন মুক্তিযোদ্ধা.প্রধান শিক্ষক শশাঙ্ক কুমার মন্ডল,সহকারী শিক্ষক মমতাজ বেগম,সহকারী শিক্ষক আব্দুল হালিম।স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের পরিবর্তন প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক তাপস কুমার মিত্র। অনুষ্ঠানে দূর্যোগ বিষয়ে মহড়া দেওয়া হয়।

Shamol Bangla Ads

শ্যামনগরের দেবীপুর কমিউনিটি ক্লিনিকে চুরি

 

শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিকে শুক্রবার দিবাগত রাত্রে চুরি হয়েছে। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। শ্যামনগর থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা যায় কমিউনিটি ক্লিনিকের মেইন গেট,গ্রিল ও রুমের দরজা ভেঙ্গে সোলার প্যানেল ,সোলার মিটার,সোলার তার, পাম্প মেশিন, সহ সোলারের অন্যান্য সামগ্রী চুরি হয়েছে। যার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা। ক্লিনিকের সিএইচপি অনিরুদ্ধ কর্মকার জানান প্রতিদিনের ন্যায় সকালে ক্লিনিকে যেয়ে ক্লিনিকের প্রধান গেট,রুমের দরজা,গ্রীল ভাঙ্গা দেখতে পান এবং ভিতরের এ সকল মালামাল গুলি আর পান নাই। এ ব্যাপারে ক্লিনিকের সিএইচপি অনিরুদ্ধ কর্মকার উপজেলা হাসপাতালের সহায়তায় শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

শ্যামনগরে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠির সভা

 

শনিবার সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস্) এর আয়োজনে পরিত্রানের সহযোগিতায় ইউরোপিয়ান ইউনিয়ানের অর্থায়নে বুড়িগেয়ালিনী ইউনিয়নে পানখালী জেলেপাড়ায় “সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর দুর্যোগ ও আবহাওয়া বিপর্যয় পরিবর্তন জনিত পরিবেশের সাথে খাপ খাওয়ানোর সক্ষমতা অর্জন” প্রকল্পের আওতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমন্বয় সভায় বক্তব্য রাখেন সামস্ গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড এর ব্যবস্থাপক সত্যচরণ মুন্ডা, ডাঃ অরুণ, সনজয় মঝী (পিও) মুক্ত আলোচনার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট আপদ থেকে বেঁচে থাকার কৌশল, ঝুকিঁ, অভিযোজন, বর্ণবাদ, প্রথাগত কুসংষ্কার, মানবাধিকার নিয়ে আলোচনা করা হয়।সভায় গ্র“প সদস্য ডব্লুডিএমসি, ভলেন্টারি গ্র“প সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন । সবশেষে ধর্মদাস মন্ডল সমাপনি বক্তব্য রাখেন।

Need Ads
error: কপি হবে না!