নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম ফরাজীর নেতৃত্বে সেকেন্ড অফিসার উপÑপরিদর্শক(এস আই) মোঃ সোহরোওয়ার্দ্দী সঙ্গীয় ফৌস সহ গতকাল রবিবার (১৯ অক্টে¦াবর) সকাল আনুমানিক ১১ টায় এক ঝটিকা অভিযান চালিয়ে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের দত্তপুর নামক স্থান হতে জুয়া খেলা অবস্থায় শহীদ মিয়া (২৫), ফায়জুল (২৮), তপন সরকার (৩৫), বাদল মিযা (৩০), মাঈন উদ্দিন (৩৫) জুয়েল মিয়া (২৮), মিলন মিয়া (২৫), রতন মিয়া (৩০) বাবুল মিয়া (৩০), মোশাররফ হোসেন (২৮) ও শাহাব উদ্দিন (৩০) কে গ্রেফতার করে। নান্দাইল মডেল থানা পুলিশ গ্রেফতারকৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ অহিদুল ইসলাম নিকট সোর্পদ করলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে জুয়া খেলার কথা স্বীকার করায় সর্দার তপন সরকার কে ১৫ দিনের ও অন্যান্যদের ৭ দিনের সাজা দিয়ে জেল হাজতে প্রেরন করেন।
নান্দাইলে শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার সম্পর্কিত কর্মশালা

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলে শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার বৃদ্ধি ও এর প্রয়োগ নিশ্চিতকরণের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে রবিবার দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় কম্পিউটার ল্যাব এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. অহিদুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. আজাদুর রহমান ভূইয়া, আশরাফুল আলম বুলবুল ও আব্দুল খালেক প্রমুখ।
কর্মশালা পরিচালনা করেন ময়মনসিংহ জিলা স্কুলের সহকারী শিক্ষক ও জেলা আইসিটি কমিটির সদস্য খোরশেদ আলম তালুকদার।
উপজেলার ৫টি কলেজসহ ২৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা এতে অংশ গ্রহণ করেন।




