ads

মঙ্গলবার , ১ অক্টোবর ২০১৩ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদালত ভবন থেকে লাফিয়ে পড়ে কলেজছাত্রীর আত্মহত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
অক্টোবর ১, ২০১৩ ৮:৪৭ অপরাহ্ণ

Suicide_Logo-47শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা জেলা জজ আদালতের পুরনো ভবনের ৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে রাবেয়া খাতুন (২০) নামে এক তরুণী। ১ অক্টোবর মঙ্গলবার বিকেলে ওই ঘটনা ঘটে। সে ঢাকার  মালিবাগের হাজীপাড়া মহল্লার আব্দুর রাজ্জাকের মেয়ে এবং আবুজর গিফারি কলেজের শিক্ষার্থী।
জানা যায়, মঙ্গলবার বিকাল ৪টার দিকে পুরনো ঢাকায় জেলা জজ আদালতের পুরনো ভবনের ৫ তলা থেকে লাফিয়ে পড়েন রাবেয়া। গুরুতর আহত রাবেয়াকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে বিকোল সোয়া ৫টার দিকে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে তার একটি মোবাইল উদ্ধার করা হয়। এব্যাপারে কোতয়ালি থানার এসআই শহীদুল ইসলাম জানান, ওই তরুণীর হেফাজত থেকে উদ্ধারকৃত মোবাইলের ম্যাসেজ পর্যালোচনায় মনে হচ্ছে প্রেমঘটিত কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে  পারে। প্রত্যক্ষদর্শী এক হকারকে উদ্বৃত করে তিনি বলেন, মেয়েটি লাফিয়ে পড়ার কিছুক্ষণ আগে আদালত ভবনের প্রবেশমুখে দুজন ছেলের সঙ্গে তাকে ঝগড়া করতে দেখা গিয়েছিল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!