পীরগঞ্জ ( রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির ও অনিয়মের ঘটনায় এলাকাবাসী দিশেহারা ও অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার বিবরনে জানা গেছে, উপজেলার পার্বতীপুর গ্রামের মেসার্স নুর চাল কলের মালিক তালিমুল ইসলাম তালিম বিগত ৫ বছর পুর্বে প্রায় ৬ লাখ টাকার জমি বন্ধক ও ২ টি ব্যাংক থেকে ৫ লাখ টাকা ঋন নিয়ে চাল কলের ব্যবসা শুরু করেন । এদিকে গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাতে তালিম মিয়ার চাল কলে বিদ্যুত সংযোগের জন্য বৈদ্যুতিক খুটিতে যে ৩ টি ট্রান্সমিটার ছিল সে ট্রান্সমিটারের ভিতরের সব যন্ত্রাংশ চুরি হয়ে যায় । ফলে বন্ধ হয়ে যায় চাল কলটির কার্যক্রম । দিশেহারা হয়ে পড়ে তালিম মিয়া । এ ব্যাপারে তিনি গত ২১ সেপ্টেম্বর ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রে একটা সাধারন ডায়েরী করেন । নং-৫৩৯ । বিদ্যুত মিটারের হিসাব নং-১০/০৫০/৮৭৫০ । পরবর্তিতে তালিম মিয়া বিষয়টি শঠিবাড়ীস্থ রংপুর পলী বিদ্যুত সমিতি-১ কে অবগত করে, তার মিলে পুনঃ বিদ্যুতিক সংযোগের জন্য ৩টি ট্রান্সমিটারের বিপরিতে ১ লাখ ৫৯ হাজার টাকা দাবী করেছেন বলে জানা গেছে । শুধু তাই নয় টাকা দিলে পরের দিনেই সংযোগ দেওয়া হবে বলেও তিনি জানান। শুধু তাই নয় চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১১-২০০০ হিসাব নং এর মিটার নং- ০০০১০৯৫৬ বিচ্ছিন্ন করা হয়েছে প্রায় বছর দুইয়েক আগে। বর্তমান প্রধান শিক্ষক ওই পুরাতন মিটার নতুন করে সংযোগের জন্য বিগত রমজান মাস থেকে তাকে অফিসের কিছু কর্তারা ঘুরাচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তিনি বলেন টাকা দিতে পারিনি বলে আমাকে পূন: সংযোগ দেওয়া হচ্ছে না। অন্যদিকে তালিম মিয়া কান্না জড়িত কন্ঠে এ প্রতিনিধিকে বলেন “ ভাই আমার পথে বসা ছাড়া আর কোন উপায় নেই ।” সে সঙ্গে চাল কলটি চালুর ব্যাপারে তিনি পল¬ী বিদ্যুত সমিতি- ১ এর উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন । এ ব্যাপারে ব্যবস্থাপকের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।




