ads

বুধবার , ২৪ সেপ্টেম্বর ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাঠালিয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক মৃধার ইন্তেকাল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
সেপ্টেম্বর ২৪, ২০১৪ ৭:০৬ অপরাহ্ণ
কাঠালিয়া উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক মৃধার ইন্তেকাল

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলা বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শামসুল হক মৃধা (৬৮) বুধবার দুপুর ২টায় ঢাকা ইউনিটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহে ……রাজিউন। তিনি দীর্ঘ দিন যাবত ক্যান্সার রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্বিয়-স্বজন রেখে যান। তার মৃত্যুতে শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু , ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয় সংক্রান্ত কমিটির সভাপতি আলহাজ্ব বজলুল হক হারুন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট আলহাজ্ব খান সাইফুল্লাহ পনীর, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আবজাল হোসেন, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মাদ আমির উদ্দিন, কাঠালিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার, মোঃ মাহমুদ হোসেন রিপন, কামরুজ্জামান লিটন নকীব, মোঃ জাকির হোসেন, শিশির দাস, আখতার হোসেন নিজাম মিরবহর ও কাঠালিয়া উপজেলার সকলমুক্তিযোদ্ধাসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা শোক ও সমবেদনা জানিয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে তার লাশ নিজ বাড়ি কাঠালিয়ায় নিয়ে আসা হবে।

Need Ads
error: কপি হবে না!