ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউপির উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত আনারস প্রতীকের প্রার্থী জাহিদুল আবেদীন জাহিদ ১ হাজার ৮শত ৮১ ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের ৯ ভোট কেন্দ্রে রোববার অনুষ্ঠিত নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৯শত ৯৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের মোঃ শাহ আলম মন্টু পেয়েছেন ২ হাজার ১শত ১৮ ভোট। বিচ্ছন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই এ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ঐ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান উপজলো পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ায় এ পদটি শূণ্য হয়েছিলো। উপজলো নির্বাচন কর্মকর্তা আইউব আলী ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

শোক সংবাদ : আলী হোসেন শরীফ
ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া (জেলা পরিষদ) ডাক বাংলার অবসরপ্রাপ্ত চৌকিদার ও আমুয়া চিচ্তীয়া দরবার শরীফের দয়াল বাবা ও সাংবাদিক মোসাঃ সীমার চাচা মোঃ আলী হোসেন শরীফ (৬৮) গতকাল সোমবার (২২ সেপ্টেম্বর) কিডনী আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেছেন। ইন্নালিল্লাহি…….রাজিউন। তিনি স্ত্রী, ১পুত্র ও ২ মেয়ে রেখে গেছেন। তাকে জানাজা শেষে নিজ বাড়ি আমুয়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হরেছে। তার মৃত্যুতে কাঠালিয়ার সাংবাদিকরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বিএনপির ডাকা হরতালে ঝালকাঠিতে দূরপাল্লার গাড়ি চলছেনা : গ্রেপ্তার-১
সংবিধানের ষোড়শ সংশোধনের প্রতিবাদে ২০ দলীয় জোটের ডাকা সকাল সন্ধ্যা হরতালে পুলিশের বাধায় ঝালকাঠিতে কোন ভিক্ষেব বা পিংকেটিং করতে পারেনি। সকাল থেকে পুলিশ বিএনপির সব গুলো অফিসের সামনে অবস্থান নেয়। ফলে বিএনপির নেতাকর্মিরা অফিস থেকে বের হতে পারেনি। জেলার সবকটি উপজেলার জীবন যাত্রা ও গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও দূরপাল্লার কোন গাড়ি চলাচল করছেনা। কাঠালিয়া বাসস্ট্যন্ড থেকে প্রায় ১ কিঃ সড়কে বিভিন্ন গাছ ও ইট দিয়ে সড়কের যানবাহন চলাচল বন্ধ করে দেয় হরতাল সমর্থকরা। পুলিশ শহর শ্রমিক দলের সাধারন সম্পাদক হেমায়েত কে গ্রেপ্তার করে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর ততপরতা জোরদার রয়েছে।




