ads

বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাবনায় জামায়াত-শিবির পুলিশ সংঘর্ষ : রাবার বুলেট নিক্ষেপ : আহত ৫ জন : গ্রেফতার ২

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০১৪ ৬:৩৯ অপরাহ্ণ

Pabna P-2পাবন প্রতিনিধি : জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের আদেশের প্রতিবাদে ও হরতালের সমর্থনে  বুধবার দুপুরে পাবনায় জামায়াত-শিবির একটি বিক্ষোভ মিছিল বের করে। এসময় মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইট-পাটকেল ছুড়লে পুলিশের সঙ্গে জামায়াত শিবির কর্মীদের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ২৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। হামলায় জামায়াত শিবিরের ৫ জন কর্মী আহত হয়েছে বলে জামায়াত দাবী করেছে।
পুলিশ জানায়, বাদ জোহর নামাজের পর পাবনা শহরে জামায়াত-শিবিরের মিছিল থেকে নাশকতার চেষ্টা করা হলে পুলিশ জামায়াত শিবির কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে। জামায়াত শিবির কর্মীরা পুলিশের উপর হামলা করলে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় পুলিশ ২ জন শিবির কর্মীকে আটক করে। নাশকতাকারীদের ধরতে পুলিশ সাড়াশি অভিযান অব্যহত রেখেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!