ads

রবিবার , ২৯ সেপ্টেম্বর ২০১৩ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরের ইউপি চেয়ারম্যান হত্যা মামলা ডিবিতে হস্তান্তর

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২৯, ২০১৩ ৮:৪৯ অপরাহ্ণ

Jessore_District_Map_Bangladesh_0ইয়ানুর রহমান, যশোর : জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চৌগাছার সিংহঝুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান মিন্টু (৪৭) হত্যা মামলার তদন্তের দায়িত্ব ডিবি পুলিশের উপর দেয়া হয়েছে। এ নির্দেশ দিয়েছেন যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্র।
চৌগাছা থানার ওসি গোলাম রহমান বলেন, যশোরের এসপির নির্দেশে ডিবিতে ওই হত্যাকাণ্ডের তদন্তভার দেয়ার পরই তারা তদন্ত শুরু করেছেন। শনিবার রাতে নিহত চেয়ারম্যান মিন্টুর স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে চৌগাছা থানায়। মামলায় ৯জনের নাম উল্লেখ করা হয়েছে। আলোচিত ওই হত্যা মামলার আসামীরা হল বেনাপোলের কাগজপুকুর গ্রামের একাধিক হত্যা, অস্ত্র মামলার আসামি আমিনুল, জাহাঙ্গীরপুর গ্রামের শামীম, তুহিন, বিদ্যুৎ, সিংহঝুলি গ্রামের ফারুক, বেড়গোবিন্দপুর গ্রামের মিলন, সদর উপজেলার শ্যামনগর গ্রামের মোখলেসুর রহমান নান্নু, টিপু ও গরীবপুর গ্রামের টুটুল।
ডিবি পুলিশের ওসি মনিরুজ্জামান জানান, ইতোমধ্যে মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, ২৬ সেপ্টেম্বর চৌগাছায় দুর্বৃত্তরা সিংহঝুলি ইউপি চেয়ারম্যান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিল্লুর রহমান মিন্টুকে গুলি করে হত্যা করে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!