ads

শুক্রবার , ৪ জুলাই ২০১৪ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেগুন এখন বেগুনামৃত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জুলাই ৪, ২০১৪ ৩:৩১ অপরাহ্ণ
বেগুন এখন বেগুনামৃত

এম,লুত্ফর রহমান, নরসিংদী : নরসিংদীর বাজারগুলোতে লম্ববেগুন এখন বেগুনামৃত হয়ে গেছে। প্রকারভেদে এক কেজি বেগুন ১২০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের এই অস্বাভাবিক মুল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বেগুন একটি মুখরোচক সবজি বলে সকল শ্রেণীর মানুষই বেগুন কিনতে পছন্দ করে। বিশেষ করে মহিলা ক্রেতাদের বেগুনের দিকে ঝোক অনেক বেশী। রোজার মাসে বেগুনের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়ায় গরীব রোজাদাররা বাজার থেকে চড়া মূল্যে বেগুন কিনেও নিতে পারছে না এবং ইফতারির দোকানগুলোতে একটি বেগুনী ১০ টাকায় বিক্রি হওয়ায় বেগুনীও কিনে খেতে পারছে না। অনেক দোকানদাররা বেগুনী তৈরীর স্টাইলে বেসন দিয়ে পেপে ভেজে পেপেনী তৈরী করে বিক্রি করছে। শুধু তাই নয় রোজার দিনে একটি বেগুনের শুটকি মিশ্রিত ভর্তা সারা দিনের রোজার কষ্ট দুর করে দেয়। অথচ চড়া মূল্যের কারনে গরীব রোজাদাররা একটি ভর্তারও ভাগীদার হতে পারছে না। বেগুনের মূল্য নিয়ে সকল শ্রেণীর মানুষের মধ্যে চলছে সমালোচনার ঝড়। লোকজন বলছে প্রতিবছরই রোজা এলে বেগুনের দাম অস্বভাবিকভাবে বেড়ে যায়। কোন সরকারই বেগুনের মূল্য স্থিতিশীল রাখতে পারেনা। নরসিংদী জেলার বিভিন্ন উপজেলায় প্রচুর পরিমানের বেগুন উৎপাদিত হয়। দেশে বন্যা হলে সমতল ভূমি বেগুন খেত নষ্ট হয়ে যায়। তখন নরসিংদীর পাহাড়ী এলাকায় উৎপাদিত বেগুন সারা দেশে চাহিদা মিটায়। নরসিংদীর রায়প্রুা উপজেলার জঙ্গাশিবপুর বাজারে যখন এককেজি বাগুন পাইকারী বিক্রি হয় ২০ টাকা তখনও রাজধানী ঢাকাসহ বিভিন্ন বাজারে এক কেজি বেগুন ফড়িয়ারা বিক্রি করে ৮০ থেকে ১০০ টাকা। অজুহাত দেখায় ওজন ঘাটতি এবং পরিবহন ব্যায়। হিসেব করে দেখা গেছে ওজন ঘাটতি ও পরিবহন ব্যয় ধরেও ফড়িয়ারা বেগুন ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি করতে পারে। মঈন উদ্দিন ফখরুউদ্দিন সরকারের সময় বেগুনের বাজার অস্বভাবিক বেড়ে গিয়েছিল। তখন সেনা কর্মকর্তারা নরসিংদীতে সভা করে বেগুনের মূল্য নিয়ন্ত্রনের জন্য সাংবাদিকদের পরামর্শ চেয়েছিলেন। সাংবাদিকরা পরামর্শ দিয়েছিলো রমজানের ৩ মাস পূর্ব থেকে নরসিংদীর বেগুন উৎপাদনের এলাকাগুলোতে উৎপাদন প্রক্রিয়ায় চাষীদেরকে সহযোগিতা করা এবং মধ্য স্বত্বভোগী ফড়িয়াদের কবল থেকে বেগুনের বাজারকে রক্ষা করা। কিন্তু তখনকার সেনা কর্মকর্তারা ফড়িয়াদের তৎপরতা বন্ধ করলেও বেগুন চাষে চাষীদেরকে সহযোগিতা দিতে পারেনি। বেগুন চাষীদের দাবী রমজানের পূর্বে তাদের বেগুন চাষাবাদে সরকারের আর্থিক সহযোগিতা থাকলে রমজানের সময় আর বেগুনের দাম বাড়বে না।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads