ads

বৃহস্পতিবার , ২২ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরসিংদীর পলাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
মে ২২, ২০১৪ ৭:৩৬ অপরাহ্ণ
নরসিংদীর পলাশে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে ৩০ বছরের এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে কে বা কাহারা এই অজ্ঞাতনামা যুবকে পিটিয়ে হত্যা করে পলাশ সানেরবাড়ি এলাকার গরুর হাটের পাশে কাঠবাগানের ভিতরে ফেলে রেখে যায়। পরবর্তীতে এলাকাবাসী লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পলাশ থানার ওসি তদন্ত সাইদুল উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আলমগীর হোসাইন জানান যে, কে বা কাহারা যুবকটিকে মার্ডার করে ফেলে রেখে যায়। আমরা চেষ্ঠা করছি এ হত্যার রহস্য উদঘাটন করতে। সর্বশেষ তথ্যমতে লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায় লাশটির পরিচয় ও হত্যাকারির সন্ধ্যানের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত লাশটি পুলিশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!