প্রতীক ওমর, বগুড়া : বগুড়ায় একের পর এক অপহরনের ঘটনা ঘটেই চলছে। বগুড়া পুলিশ প্রশাসনের চরম ব্যর্থত কেই করণ হিসেবে দাযী করছে সাধারণ মানুষ। চলতি মাসেই ৭-৮ টি অপহরণের ঘটনা ঘটেছে বগুড়ায়। মাত্র তিন দিন আগে বগুড়া শহরে প্রথম শেণির ছাত্র সিয়াম (৮) কে অপহরণের পর গলা কেটে হত্যার রেশ না কাটতেই এবার ধুনটে মাদ্রাসা ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবী করা হয়েছে।
ধুনট উপজেলার নিজ নটাবাড়ি গ্রামের আবু হানিফের ছেলে নাইম বাবু (১০) পার্শ্ববর্তী বড়বিলা হাফেজী মাদ্রাসায় লেখাপড়া করতো। সোমবার বিকেল থেকে নাইম বাবু নিখোঁজ হয়। মঙ্গলবার রাত ১০টায় আবু হানিফের কাছে ফোন করে তার ছেলেকে অপহরন করা হয়েছে এবং মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবী করা হয়। রাতেই আবু হানিফ মাদ্রাসায় গিয়ে ছেলে অপহরণের কথা জানতে পারে। মাদ্রাসা কতর্ৃৃপক্ষ জানায়, তাদের ধারণা ছিল কাউকে না জানিয়ে বাড়ি চলে গেছে। কিন্তু মোবাইল ফোনে মুক্তিপণ দাবী করার পর অপহরণের বিষয়টি নিশ্চিত হয়। বাবুর পিতা আবু হানিফ গতকাল বুধবার ধুনট থানায় মামলা করেছেন। পুলিশ অপহৃত ওই মাদ্রাসা ছাত্রকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।
এদিকে, বগুড়া শহরের পুরান বগুড়ায় দ্বিতীয় শ্রেনীর স্কুলছাত্র সিয়ামকে অপহরণের পর গলা কেটে হত্যার ঘটনার মাত্র তিন দিন পর মাদরাসা ছাত্র নাঈম বাবু অপহরণের ঘটনায় জনমনে আতংক ছড়িয়ে পড়েছে। বাবা-মা তাদের সন্তানদের নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।




