মোঃ আমিনুর ইসলাম, গাবতলী (বগুড়া) : বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় ১৯ ও ২০ মে দুইদিন ব্যাপি কেয়ার বাংলাদেশের স্বাস্থ্য পুষ্টি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটির’ সদস্যদের নিয়ে কেয়ার বাংলাদেশ ও উপজেলা শিক্ষা অফিসের সহযোগীতায় কমিটির দায়িত্ব-কর্তব্য এবং প্রকল্পের কার্যক্রম নিয়ে ওরিয়েন্টশনের আয়োজন করা হয়। ওরিয়েন্টশনে সহায়ক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসারগণ ও ইউ.আর.সির ইন্সট্রাক্টর এবং কেয়ার বাংলাদেশের প্রকল্প কর্মকর্তাবৃন্দ।




