ads

মঙ্গলবার , ২০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে তুচ্ছ ঘটনায় কৃষক খুন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২০, ২০১৪ ৭:৫৬ অপরাহ্ণ

khun3_0yttyশেরপুর প্রতিনিধি : তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় দুলাল মিয়া (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন। নিহত কৃষকের স্ত্রী জুলেখা বেগম ও তার ছেলে মাহবুব গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের দষ্টিপাড়া গ্রামে। এ ঘটনায় প্রতিপক্ষ মোশারফ হোসেন ওরফে কমল মিয়া (৫৫), তার ছেলে হারুন মিয়া (২৪), সুমন (২২), শামিম (২০) ও সোলায়মান (১৮)সহ ৭/৮ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

Shamol Bangla Ads

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুলাল মিয়ার পাচঁ বছরের শিশু কন্যার সাথে প্রতিবেশি মোশারফ হোসেন ওরফে কমল মিয়ার ছয় বছরের শিশু কন্যার খেলার সময় হাতাহাতি হয়। এ ঘটনায় কমল মিয়া ও তার ছেলেরা বাড়িতে আসে। সোমবার তাদের বাড়ির পাশে ধান ক্ষেতে দুলাল মিয়াকে একাকি পেয়ে কমল মিয়া ও তার ছেলেরা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রসহ লাঠিসোঠা নিয়ে তার ওপর হামলা করে। এ সময় দুলাল মিয়ার স্ত্রী জুলেখা বেগম ও তার ছেলে মাহবুব বাধাঁ দিতে এলে তাদেরকেও বেধম মারপীট করে। এতে তারা তিন জনই গুরুতর আহত হয়। পরে তাদেরকে প্রথমে শ্রীবরদী সদর হাসপাতালে পরে জেলা সদর ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুলাল মিয়া। এদিকে নিহতের ছেলে মাহবুব ও জুলেখা বেগম আশংকাজনক বলে নিহতের পরিবার সূত্র জানান। শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বেলাল হোসেন তরফদার জানান, এ ঘটনায় থানায় কমল মিয়াসহ ৭/৮ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!