গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট সাংবাদিক কল্যান ট্রাষ্ট এর সভাপতি সাংবাদিক আসাদুল্লাহ আহম্মদের উপর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও পরবর্তীতে মামলার করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গোমস্তাপুর উপজেলা চত্ত্বরে ঘন্টাব্যাপি এ মানববন্ধনে তিন উপজেলার সকল সাংবাদিক অংশগ্রহন করে। গোমস্তাপুর নাচোল ভোলাহাট সাংবাদিক কল্যান ট্রাষ্টের সিনিয়র সহ সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ আরাফাত হোসেন, যুগ্ন সম্পাদক সারওয়ার জাহান সুমন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক ও গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সা.সম্পাদক নুর মোহাম্মদ, ভোলাহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাংবাদিক্ আমিনুল হক, নুরল ইসলাম বাবু, ইমরান আলী প্রমূখ।বক্তরা অবিলম্বে সাংবাদিক আসাদুল্লাহ আহম্মদের উপর মিথ্যা মামলা প্রত্যাহার করার আহ্বান জানান।
উল্লেখ্য যে, গত শুক্রবার উপজেলা প্রেসক্লাব, গোমস্তাপুর এর সভাকক্ষে কল্যান ট্রাষ্টের আলোচনা সভায় সাক্ষর করারকে কেন্দ্র করে ইয়াহিয়া খাঁন রুবেল সাংবাদিক কল্যান ট্রাষ্ট এর সভাপতি সাংবাদিক আসাদুল্লাহ আহম্মদের হামলা চালিয়ে আহত করে এবং গত শনিবার তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করে।




