ads

সোমবার , ১৪ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

খবর টি পড়েছেন : ১৬২
বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফল উৎক্ষেপণে প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ সফলভাবে উৎক্ষেপণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আইটিসি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানানো হয়েছে। ১৪ মে সোমবার বাংলাদেশ সচিবালয়ে তাদের ওই অভিনন্দন জানায় মন্ত্রিসভা।

ও্ইসময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক প্রধানমন্ত্রীকে ফুলের তোড়া উপহার দেন। খবর-বাসস’র।

Shamol Bangla Ads

মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে ওই অভিনন্দন জানানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফকালে জানান।

সচিব বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উৎক্ষেপণ এবং এর মাধ্যমে কক্ষপথে স্যাটেলাইটভুক্ত দেশগুলোর মধ্যে ৫৭তম সদস্য হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উত্থাপিত প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তিস্তায় জেলেদের জালে ৫ মণ ওজনের ডলফিন পরবর্তী সংবাদ আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ৮ ভাগ ছাড়িয়ে যাবে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads