ads

সোমবার , ১৯ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ড্রামসিডারে ব্রি-৫৮ ধানের সাথে সমন্বিত মাছ চাষে সাফল্য

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৯, ২০১৪ ১১:৫৩ পূর্বাহ্ণ

Sherpur Pic-2হাকিম বাবুল, শেরপুর : শেরপুরের নকলায় বোরো মৌসুমে ড্রামসিডার পদ্ধতিতে ব্রি-৫৮ ধানের সাথে সমন্বিত মাছ চাষে দারুণ সাফল্য পাওয়া গেছে। এতে মাত্র ১শ ৩৭ দিনে ব্রি-৫৮ ধানের একরে ৮০ মণ ফলন পাওয়া গেছে। একই সাথে কৃষক ওই জমির মাছ চাষ থেকে আরও প্রায় এক লাখ টাকা অতিরিক্ত আয় করা সম্ভব হচ্ছে। স্থানীয় কৃষি বিভাগের অনুপ্রেরণায় নকলা উপজেলার চাঁনপুর গ্রামের কৃষক সাইদুল ইসলাম ৫৪ শতক জমিতে ড্রামসিডানের ধানের সাথে সমন্বিত মাছ চাষ করে এমন সাফল্য পেয়েছেন।

Shamol Bangla Ads

১৮ মে রবিবার কৃষক সাইদুল ইসলামের ড্রামসিডার পদ্ধতিতে ব্রি-৫৮ ধানের সাথে সমন্বিত মাছ চাষের ওই প্রদর্শনী প্লটের শস্যকর্তন মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের (ব্রি) পরিচালক ড. মো. শাহজাহান কবীর ও বিশেষ অতিথি খামারবাড়ীর উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রি পরিচালক (প্রশাসন) ড. মো. শাহজাহান কবীর বলেন, আমরা ধান চাষের জন্য নতুন নতুন জাত উদ্ভাবন ও নিত্যনতুন প্রযুক্তি ব্যবহার করছি। যাতে করে কিভাবে ধানের জীবনকাল কমিয়ে আনা যায় এবং উৎপাদনও যাতে কম না হয়। তাছাড়া কৃষকরাও যাতে লাভবান হয় এবং সহজেই তারা যাতে নিত্যনতুন প্রযুক্তিগুলো ব্যবহার করতে পারে। শেরপুরের নকলায় কৃষক সাইদুল ইসলাম ব্রি-৫৮ জাতের ধান ড্রামসিডার পদ্ধতিতে বপন করে যেভাবে সমন্বিত মাছ চাষ করে সফলতা পেয়েছেন এতে কৃষকরা আরও অধিক লাভবান হবে।
নকলা উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আতিকুর রহমান বলেন, আমরা আশা করছি ড্রামসিডার পদ্ধতিতে ব্রি-৫৮ ধানের সাথে সমন্বিত মাছ চাষ প্রযুক্তি কৃষকদের মাঝে দ্রæত ছড়িয়ে পড়বে এবং এতে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন।

Need Ads
error: কপি হবে না!