চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীর চরবানিয়ারী বাবুগঞ্জ বাজার সংলগ্ন উত্তর খলশাখালী আশ্রয়ন-২ এ সংঘঠিত অগ্নিকান্ডে ১০ টি পরিবারের বসতঘর সম্পূর্ণরূপে ভষ্মিভূত হওয়ায় ওই পরিবারকে টিন ও নগদ টাকা প্রদান করা হয়েছে।

জানাগেছে, রোববার (১৮ মে) দুপুর ১ টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে নগদ ৬০ হাজার টাকা ও ২০ বান্ডিল টিন প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দিদারুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদ পুকুল, চিতলমারী প্রেসক্লাব সভাপতি ও পাক্ষিক কন্ঠধ্বনি পত্রিকার সম্পাদক মুন্সী দেলোয়ার হোসেন। গত ১৯ মার্চ বুধবার রাত ৮ টা ৩০ মিঃ সময় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।




