ভোলা প্রতিনিধি : ভোলার বোরহান উদ্দিন বড় মানিকা এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে ৩ পুলিশসহ ১০জন আহত হয়েছেন। এ ঘটনায় নাজিম উদ্দিন নামের এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বোরহান উদ্দিনের বড় মানিকা এলাকায় জমি বিরোধের ঘটনায় আবু তাহের ও তার সহযোগিদের সঙ্গে আ: মালেক ও তার সহযোগিরা এ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে দু’গ্রুপের কমপক্ষে সাত ব্যাক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে মালেক গ্রুপের লোকজনকে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পথে আবু তাহের গ্রুপের সদস্য নাজিম উদ্দিন দ্বিতীয় দফায় তাদের বোরহান উদ্দিন থানার সামনে মারধর করেন।
থানার সামনে দাঁড়িয়ে থাকা পুলিশ বাধা দিলে নাজিম উদ্দিন ও তার সঙ্গীরা পুলিশের উপরও হামলা চালায়। এতে আহত হয় এসআই রেজাউল করিম, কনষ্টেবল মেহেদী ও মো. নুরু।
বোরহান উদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, দুইগ্রæপর সংর্ঘষের ঘটনায় বোরহান উদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।




