ads

বৃহস্পতিবার , ১৫ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫০টি দোকান পুড়ে ছাই

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১৫, ২০১৪ ১২:৪৩ অপরাহ্ণ
ইসলামপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ৫০টি দোকান পুড়ে ছাই

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) : ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বাজারে বুধবার রাত সাড়ে আট টায় এক ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ৫০টি দোকান ভস্মিভুত হয়েছে।

Shamol Bangla Ads

স্থানীয় সুত্রে জানাগেছে, নাপিতের চর বাজারের চানমিয়া মার্কেটের সামাজলের পেট্রোলের দোকান থেকে বুধবার রাত সাড়ে আট টায় আকস্মিকভাবে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে ৫০টি দোকান ভস্মিভুত হয়।
গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান কবির মঞ্জিল জানান, ইসলামপুর উপজেলা শহর থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে নাপিতের চর বাজারে ফায়ার সার্ভিসের যানবাহন প্রবেশের ব্যবস্থা না থাকায় তাৎক্ষনিকভাবে আগুন নিয়ন্ত্রন করা সম্ভব হয়নি। এতে এক প্রকার নিয়ন্ত্রনহীন ভাবে দাউ দাউ করে আগুন জ্বলে ৫০টি দোকান পুড়ে প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ইসলামপুরের ওসি কাজী ছাইদুর রহমান নাপিতেরচর বাজারে অগ্নিকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

Need Ads
error: কপি হবে না!