ads

বুধবার , ১৪ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলায় সড়কদূর্ঘটনায় শিশু নিহত

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৪, ২০১৪ ৬:৫৮ অপরাহ্ণ
ভোলায় সড়কদূর্ঘটনায় শিশু নিহত

ভোলা প্রতিনিধি  : ভোলা সদর উপেজেলার পাকিস্তানের হাট এলাকায় যাত্রীবাহী একটি টেম্পোর চাপায় রুমা আক্তার (১১) নামে একটি শিশু নিহত হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে ভোলা-ভেলুমিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুমা ভেলুমিয়া ইউনিয়নের কুঞ্জপট্রি গ্রামের অলিউল্যার মেয়ে ও স্থানীয় ব্র্যাক স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, সকালে স্কুলে যাওয়ার জন্য রুমা রাস্তা পার হতে গেলে দ্রতগামী একটি টেম্পো তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুরাদ  জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।

ভোলার মনপুরায় প্রতিপক্ষের লাঠির আঘাতে যুবক নিহত

Shamol Bangla Ads

ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরায় প্রতিপক্ষের লাঠির আঘাতে রিপন (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধায় মনপুরায় এ ঘটনা ঘটে। নিহত রিপন মনপুরা ২নং ওয়ার্ডেও বাসিন্দা সামছুল হকের পুত্র। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপন নামের যুবক দিন মজুরের কাজ করত, এলাকার এক লোকের জায়গায় কলাগাছ লাগানেরা জন্য তাকে বলা হলে সে কলাগাছ রোপনের কাজ করছিল। পাশ্ববর্তী স্থানীয় বাসিন্দা ফকরুল ইসলাম (ফকু) তাকে গাছ লাগাতে বাঁধা দেয়, তার কথা না শুনে সে গাছ লাগাতে থাকলে ফকরুল ইসলাম (ফকু) তাকে লাঠি দ্বারা আঘাত করে। লাঠির আঘাত রিপনের ঘাড় ও মাথায় লাগলে সে জ্ঞান হারিয়ে ফেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মনপুরা হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকা জনক দেখে দৃুত তাকে ভোলা অথবা বরিশালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে বলেন। পরিবারের সদস্যরা তাকে ট্রলারে করে ভোলা নেয়ার পথে মারা যায় সে। এঘটনায় স্থানীয় মীমাংসার মাধ্যমে প্রভাবশালীদের ছত্রছায়ায় নিহতের পরিবারকে একলক্ষ টাকা ও কিছু পরিমান জমি ক্ষতিপূরণ দেয়ার মাধ্যমে ঘটনা ধামা চাপা দেয়ার চেষ্ঠা চলছে। নিহত রিপন ছিলেন পরিবারের এক মাত্র উপার্যন ক্ষম সদস্য। তাকে হারিয়ে তার পরিবার এখন অসহায় হয়ে পরেছে। এব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ গাজী শাহিদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি জানান আমি অফিসের কাজে মনপুরায় নেই আর এব্যাপারে কিছু শুনিনি।

Need Ads
error: কপি হবে না!