ads

বুধবার , ১৪ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালিয়াডাঙ্গীতে যৌন ও প্রজনন স্বাস্থ্যে নারীর অধিকার বিষয়ে গোল টেবিল বৈঠক

শ্যামলবাংলা ডেস্ক
মে ১৪, ২০১৪ ৬:৫৩ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গীতে যৌন ও প্রজনন স্বাস্থ্যে নারীর অধিকার বিষয়ে গোল টেবিল বৈঠক

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা  : বেসরকারি সংস্থা পল্লীশ্রী ঠাকুরগাঁও ইউনিটের আয়োজনে সোস্যাল ইন্টারভেশন: উইম্যান ইম্পাওয়ারমেন্ট এন্ড লিডারশীপ প্রকল্পের আওতায় যৌন ও প্রজনন স্বাস্থ্যে নারীর অধিকার বিষয়ে  বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বুধবার সকাল ১১ টায় গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। বৈঠকে উপস্থিত থাকবেন- পল­ীশ্রী কো-অর্ডিনেটর শাহানাজ পারভীন, প্রোগ্রাম ফ্যাসিলেটিটর রেজাউল করিম। মাঠ প্রশিক্ষক বিলকিস বানু। উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা এবং চেন্সমেকারদের সমন্বয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। উক্ত বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সংস্থার প্রোগ্রাম ফ্যাসিলিটেটর রেজাউল করিম আহব্বান জানিয়েছে।

Need Ads
error: কপি হবে না!