মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলার ব্রা²নকান্দা আয়েশা-সামী কলেজ মিলনায়তনে গতকাল শনিবার ফরিদপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমান সহ বিশ্ববরেণ্য ফরিদপুরের কৃতী সন্তানদের পূণ্যভ’মি ফরিদপুর ভৌগলিক কারণে স্বতন্ত্র ঐতিহ্য ধারণ করে। কিন্তু দুঃখের বিষয় শিক্ষাক্ষেত্রে ও অবকাঠামোগত ভাবে ফরিদপুর এষনও একটি অবহেলিত জনপদ বলে আলোচনা সভায় উপস্থিত ব্যাক্তিগণ অভিমত প্রকাশ করেন। আয়েশা সামী কলেজের অধ্যক্ষ্য প্রফেসর মো. আলাউদ্দিন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের বিভাগীয় প্রধান প্রফেসর ড. রেবা মন্ডল। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ইবির আইন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শাহজাহান মন্ডল, মধুখালী সরকারি আইন উদ্দিন কলেজের অধ্যক্ষ নির্মান কুমার মন্ডল, নওয়াপাড়া হাজী আব্দুর রহমান আব্দুল করিম কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, কাদিরদী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুজ্জামান মোল্যা, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোরশেদুর রহমান, রায়েকদাহ টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ ফাতেমা আক্তার, আব্দুর রহমান টেকনিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইসহাক হোসেন মোল্লা, আলফাডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খোরশেদুল আলম, রায়েকদাহ টেকনিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক আবুল কাশেম দুলাল, আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মুজিবুর রহমান, প্রধান শিক্ষক নিথিশ কুমার, সুভাস চন্দ্র ঘোষ, মধুখালী প্রেসক্লাবের সম্পাদক আকরাম খান, আয়েশা-সামী কলেজ পরিচালনা পর্ষদের সদস্য রেজাউল হক বকু প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রভাষক মে. মতিয়ার রহমান। শুরুতে পদধ্বনি নামে মো. মতিয়ার রহমানের লেখা ফরিদপুর পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলন প্রসঙ্গে একটি বইয়ের মোড়ক উম্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। বক্তারা ফরিদপুরে একটি সরকারি বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পক্ষে যুক্তি প্রদর্শন করে বলেন, ভৌগলিক কারণে ফরিদপুরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন অত্যন্ত জরুরি। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে এলাকার শিক্ষার হার ও আর্থসামাজিক অবস্থার আমুল পরিবর্তন ঘটবে বলে বক্তাগণ আশা প্রকাশ করেন।। মধুখালী থেকে শুরু হওয়া এ আন্দোলন পরবর্তীতে জেলার সবকটি উপজেলায় পৃথক মতবিনিময় সভা ও শেষ পর্বে জেলা সদরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফরিদপুরে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলনের চুড়ান্ত রূপরেখা ঘোষনা করা হবে বলে উদ্যোক্তারা জানান। উদ্যোক্তরা আর ও জানান, ফরিদপুরে পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন পর্যায়ক্রমে রাজনৈতীক ও সামাজিক আন্দোলনে রূপান্তরীত করে বৃহত্তর ফরিদপুরের আপামর জনসাধারণকে সম্পৃক্ত করা হবে। উল্লেখ্য যে, জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফরিদপুর ছাত্র কল্যান সমিতির সদস্য মো. মতিয়ার রহমান, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. ইকবাল হোসেন, সরকারি রাজেন্দ্র কলেজের মো. জাফর মোল্লা প্রমুখ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার পক্ষে জনমত গঠনসহ প্রচার কাজ শুরু করেন।




