ads

শনিবার , ১০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বালি খলার রাস্তা না দেয়ায় বাড়ি-ঘরে হামলা-ভাংচুর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ৭:১৬ অপরাহ্ণ
বালি খলার রাস্তা না দেয়ায় বাড়ি-ঘরে হামলা-ভাংচুর

আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁওয়ে বালি খলার জন্য রাস্তা না দেয়ায় ৪টি বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গতকাল শনিবার সকালে উপজেলার রৌহা গ্রামে।
জানা গেছে, উপজেলার রৌহা গ্রাম এলাকায় ব্রহ্মপুত্র নদে দীর্ঘদিন যাবত বালির ব্যবসা করে আসছিল অবসরপ্রাপ্ত পুলিশের এস আই আলাল উদ্দিন (আলাল দারোগা) নামে এক ব্যক্তি। একই গ্রামের রমজান, আঞ্জু, স্বাধীন ও মন্টুর বাড়ির বসত ঘরের জন্য আলাল দারোগার বালির খলায় বড় ধরনের ট্রাক প্রবেশ করতে পারছিল না। আলাল দারোগা বাড়ির মালিকদের বসত ভিটা সরিয়ে বালির খলার রাস্তা দেওয়ার জন্য চাপ দিয়ে আসছিল। বাড়ির মালিকরা রাস্তা দিতে রাজি না হওয়ায় গতকাল শনিবার সকাল ৯টার দিকে আলাল দারোগার নেতৃত্বে ১০/১৫ জনের একদল সশস্র সন্ত্রাসী রমজান, আঞ্জু, স্বাধীন ও মন্টুর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় হামলাকারীরা ১০/১২ রাউন্ড গুলি বর্ষন করে। হামলাকারীরা বাড়ির মহিলাদেরও লাঞ্চিত করে। আলাল দারোগা ঐ বাড়ির মহিলাদের শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ করেন শ্লীলতাহানির শিকার শাহাবউদ্দীনের স্ত্রী আছিয়া বেগম। ক্ষতিগ্রস্ত রমজান জানায়, সন্ত্রাসীদের হামলায় ৪টি পরিবারের কমপক্ষে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গফরগাঁও সদর থানার ওসি সৈয়দ আব্দুল­াহ জানান, ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ রির্পোট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

Need Ads
error: কপি হবে না!