ads

শনিবার , ১০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বগুড়ার চরগোশাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছতলায় পাঠদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ৪:৪৫ অপরাহ্ণ

Bogra Rix Schol Bildingপ্রতীক ওমর, বগুড়া : বগুড়ার সারিয়াকান্দির সদর ইউনিয়নের চরগোশাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনটি দীর্ঘ দিনেও সংষ্কার না হওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকি এড়াতে বিদ্যালয় প্রাঙ্গনে গাছতলায় পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে।

Shamol Bangla Ads

১৯৭২ সালে প্রতিষ্ঠার সময় বিদ্যালয়টি ছিল একটি টিনশেড ঘরের । এরপর ১৯৯০ সালে একটি পাকা ভবন নির্মাণ করা হয়। নি¤œমানের নির্মাণ সামগ্রি ব্যবহার এবং এপর্যন্ত কোন সংষ্কার না করায় বর্তমানে বিদ্যালয় ভবনটি অধিক ঝুকির মধ্যে আছে। ভবনের বিমসহ একাধিক স্থানে মারাত্মক ফাটল দেখা দিয়েছে। প্রায়ই ছাদের বিভিন্ন অংশ ধসে পড়ছে। ছাদ ধসে পড়ে শিক্ষার্থীরা আহত হওয়ার মত ঘটনা ঘটেছে। বর্তমানে বড় ধরণের দূর্ঘটনার আশংকা থাকায় ১৫২ ক্ষুদে শিক্ষার্থিদের স্কুল প্রাঙ্গনে খোলা আকাশের নীচে পাঠদান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা।
এদিকে ভবন ধশের ভয়ে দিনদিন শিক্ষার্থীদের সংখ্যা কমছে। চরগোসাইবাড়ী গ্রামের একজন অভিভাবক সাইদজ্জামান জানান, আমরা ২-৩ বছর হলে শুনছি বিদ্যালয়ের নতুন ভবন হবে। কিন্তু আজ পর্যন্ত না হওয়ায় আমাদের ছেলে মেয়ে নিয়ে খুবই দূশ্চিন্তায় ভুগছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলার রহমান জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঝুঁকিপূর্ণ ভবনের কারণে পাঠদান ব্যহত হচ্ছে জানিয়েও কোন কাজ হয়নি। আসন্ন বর্ষা মৌসুমে বিদ্যালয়ের পাঠদান কোথায় চলবে তা আমাদের অজানানা। এব্যাপারে উপজেলা প্রকৌশলী মো ঃ শহিদুল হক ঝুকিপূর্ণ ভবনের কথা স্বীকার করে বলেন, শিক্ষা কমিটির মাধ্যমে তিন বছর পূর্বে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নতুন ভবনের জন্য প্রস্তাব পাঠনো হয়েছে। অনুমোদন পেলে ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
error: কপি হবে না!