ads

রবিবার , ১৪ জুলাই ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জামালপুরে বন্যার পানিতে গোসলে নেমে প্রাণ গেল ৪ জনের

মো. শাহ জামাল, জামালপুর
জুলাই ১৪, ২০২৪ ৯:১১ অপরাহ্ণ

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে গোসলে নেমে চারজনের মৃত্যু হয়েছে। ১৪ জুলাই রবিবার বিকেল ৫টায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

মৃতরা হলেন ওই এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১০), গোলাপ আলীর মেয়ে খাদিজা (১০) এবং বাবুলের স্ত্রী রোকশানা (২৫)। এ ঘটনায় বেঁচে ফেরে মারিয়া (১২) নামের এক শিশু।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই পাঁচজন ফসলি জমিতে বন্যার পানিতে গোসল করতে যান। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যেতে থাকে। দূরে থাকা এক কিশোরী তলিয়ে যেতে দেখে দৌড়ে বাড়িতে এসে খবর দেয়। খবর পেয়ে লোকজন গিয়ে দেখে মরদেহ পানিতে ভেসে উঠেছে।

Shamol Bangla Ads

স্থানীয়রা বলছেন, অল্প পানিতেই সবাই গোসল করতে গিয়েছিল। এই পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা একেবারে আশ্চর্যজনক। মৃতদের একজন দিশা। আগামী শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল।

স্থানীয় ইউপি সদস্য আজাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুপুরে এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি চারজনের মৃত্যু হয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

Need Ads
error: কপি হবে না!