ads

শনিবার , ১০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দোয়ারায় সাইজুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ৪:১৭ অপরাহ্ণ

Chhatak Photoছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ দোয়ারায় সাইজুল ইসলাম হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন কর্মসুচি পালন করেছে স্থানীয়রা। গতকাল শুক্রবার বিকেলে হাজারীগাঁও ও এলাকার লোকজন সুনামগঞ্জ-ছাতক সড়কের হাজারীগাঁও পয়েন্টে একঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি পালন করে। এ সময় সাইজুল হত্যাকান্ডের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়। অন্যথায় আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ঘোষনার হুসিয়ারি উচ্চারন করেন কমসূচিতে অংশ গ্রহনকারী লোকজন। গত ২৩এপ্রিল প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় হাজারীগাঁও গ্রামের সাইজুল ইসলাম। এ সময় হামলায় তার ভাই সিরাজুল ইসলাম ও নজরুল ইসলাম আহত হয়। গুরুতর আহত সাইজুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায়। সিরাজুল ইসলাম ও নজরুল ইসলাম গুরুতর আহত অবস্থায় এখনো চিকিৎসাধিন রয়েছে। শুক্রবার হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচিতে আব্দুল কাদির, আব্দুল মান্নান বেপারী, ইসমাঈল আলী, ডাঃ আরজু মিয়া, কালা মিয়া, আরজ আলী, ইসহাক আলী, ফজর আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান, হোছন আলী, মদরিছ আলী, রফিক আলী, আব্দুল গফুর, আমিরুন নেছা, জহুরা খাতুন, আম্বিয়া খাতুন, হাসিনা বেগমসহ গ্রাম ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

ছাতকে সুরমা নদীতে ভলগেট নৌকায় ডাকাতি

Shamol Bangla Ads

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ছাতকে সুরমা নদীতে ভলগেট নৌকায় ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নৌকায় থাকা নগদ ৪৫হাজার টাকা লুট করে নেয়। এ সময় ডাকাতদের দা’র কুপে ভলগেট নৌকা শ্রমিক দু’সহোদর জসিম দেওয়ান ও আরিফ দেওয়ান আহত হয়। আহতদের ছাতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে ছাতক থানার সামনেই সুরমা নদীতে ঐশি ভলগেট নৌকায় এ ডাকাতির ঘটনা ঘটে। আহত দু’সহোদর জানান, রাত প্রায় সাড়ে ৩টায় ৮-১০জনের ডাকাতদল একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে এসে নদীর পাড়ের পাথর সাইটে জ্বালানো বৈদ্যুতিক লাইট বন্ধ করে নৌকায় হামলা চালায়। এ সময় তাদের কাছে থাকা ৪৫হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। ডাকাতদের সাথে দু’সহোদরের দস্তাদস্তিকালে ডাকাতরা তাদের কুপিয়ে আহত করে। তাদের আহত করে টাকা নেয়ার পর ডাকাতরা নদীর পাড় সংলগ্ন সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনুর মালিকানাধিন ক্রাশার মিলের অফিস ভেঙ্গে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। এদিকে দু’সহোদরের চিৎকারে আশপাশের পাথর শ্রমিকরা এসে ডাকাতদের ধাওয়া করলে নৌকাযোগে তারা নদী পথে পালিয়ে যায়। গতকাল শুক্রবার সকালে খবর পেয়ে আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ইছাক আলী, সহ-সভাপতি জয়নাল চৌধুরীসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পাথর শ্রমিকরা জানায়, থানার নৌকার মাঝি গনেশপুর গ্রামের মানিক ঘটনার সময় উপস্থিত হয়ে ডাকাতদের পালিয়ে যেতে সহায়তা করে। সে নিজেকে পেট্রোল পুলিশ পরিচয় দিয়ে ডাকাতদের ফেলে যাওয়া দুটি দা, একটি সাবল ও নৌকার বৈঠা থানায় জমা দেয়ার কথা বলে নিয়ে যায়। পরে থানার এসআই মুর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করে নৌকায় ফেলে যাওয়া আরো দুটি রামদা উদ্ধার করেন। শুক্রবার ছাতক থানার ওসি শাহজালাল মুন্সির সাথে এ ব্যাপারে সাক্ষাত করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। তারা ডাকাতির ঘটনায় বিস্ময় প্রকাশ করে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের দাবী জানান। ওসি শাহজালাল মুন্সি দ্রুত এর ব্যবস্থা নেবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্থ করেন।

Need Ads
error: কপি হবে না!