ads

শনিবার , ১০ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভারতীয় অপহৃত শিশুকে পতাকা বৈঠকে ফেরত দিল বিজিবি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ১০, ২০১৪ ১২:৫৩ অপরাহ্ণ
ভারতীয় অপহৃত শিশুকে পতাকা বৈঠকে ফেরত দিল বিজিবি

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) সংবাদদাতা : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বর্ষালুপাড়া সীমান্তে বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে ভারত থেকে অপহরণ করে নিয়ে আসা শিশু মো. সাদেকুল ইসলাম (৬) কে ফেরত দেয়া হয়েছে।
অপহরণকৃত শিশুটি ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ডিমটি-মায়াবাড়ি গ্রামের মো. শাহ মোহাম্মদের ছেলে। উপজেলার বর্ষালুপড়া বিজিবি ক্যাম্পের আওতায় ৩৯৭ মেইন পিলারের থ্রি-আর সাব-পিলার বরাবর গতকাল বুধবার ৭ মে দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন বালাপাড়া বিজিবি’র কোম্পানী কমান্ডার মো সোলায়মান হোসেন এবং বিএসএফের পক্ষে ভারতের মরাগতি ক্যাম্পের কোম্পানী কমান্ডার এসি কাপুর সিং।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার নিটোলডোবা গ্রামের জনৈক সিরাজুল ইসলামের ছেলে আলমগীর হোসেন গত ৩০ এপ্রিল ভারত থেকে সাদেকুল ইসলামকে অপহরণ করে বাংলাদেশে নিয়ে আসে। অপহরণের বিষয়টি বিএসএফ পত্র প্রদানের মাধ্যমে বিজিবিকে অবগত করলে গত বুধবার ভোর ৪ টায় পাড়িয়া সীমান্তের চৌরঙ্গী বাজার হতে ভারতীয় শিশু সাদেকুল ইসলামকে বিজিবি উদ্ধার করার সময় অপহরণকারী আলমগীরকে আটক করে বালিয়াডাঙ্গী থানা পুলিশের নিকট সোপর্দ করে। এ ব্যাপারে ৫ জনকে আসামী করে থানায় শিশু পাচার মামলা দায়ের হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!