ads

বৃহস্পতিবার , ৮ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৮, ২০১৪ ৪:১০ অপরাহ্ণ

Sherpur Picস্টাফ রিপোর্টার : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। বুধবার গভীররাতে শেরপুর-ঝিনাইগাতী সড়কের কোয়ারীরুট মোড়ে ওই দূর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত নিহত যুবকের পরিচয় মেলেনি। তবে ধারণা করা হচ্ছে, সে কাজের সন্ধানে বের হওয়া ভিন্ন এলাকার কোন শ্রমিক হতে পারে।

Shamol Bangla Ads

জানা যায়, ঝিনাইগাতী উপজেলার কোয়ারীরুট মোড়ে পথচারী ওই অজ্ঞাতনামা যুবককে বুধবার রাত ১ টার দিকে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। ওইসময় এলাকাবাসী ঝিনাইগাতী থানার টহল পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষনিক গায়ের চেক শার্ট ও চেক লুঙ্গি পরিহিত আহত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এ্যাম্বুল্যান্সযোগে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। রাত ৩ টার দিকে সে মারা যায়। পরে পুলিশ একই হাসপাতাল মর্গে তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!