ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী মুজিবুর রহমান মুজিবকে গুম করেছে দুর্বৃত্তরা। গত ৪মে সুনামগঞ্জে গণ অনশন কর্মসূচি পালন শেষে সিলেট ফেরার পথে গাড়ী, চালকসহ তিনি নিখোঁজ হন। তিনি ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের আসামপুর গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন জানান, দেশজুড়ে হত্যা, গুম ও অপহরন নিয়মিত চলছে। সরকার জনগনের নিরাপত্তা দেিত সম্পূর্নভাবে ব্যর্থ। ব্যর্থতার কারনেই মুজিবুর রহমান মুজিব গুম হয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনটি পুলিশের ট্র্যাকিংয়ে গাজীপুর কোনাবাড়ি এলাকায় সোমবার বিকেল ৫টা পর্যন্ত অবস্থান ধরা পড়ে বলে পুলিশ নিশ্চিত করেছে।




