আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাও) : প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ ৬ মে সকালে রানীশংকৈল সফর করেন। উপজেলার ধর্মগড় ইউনিয়নের মরাধরে খামার পরিদর্শন ও দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন। সফরকালে ছোট ভাই শামসুল ইসলাম, পিএস সাবেক মেজর আঃ খালেক, ভাতিজা সাবেক এমপি আসিফ শাহরিয়ার সফর সঙ্গী ছিলেন। তাছাড়া জেলা জাপা সভাপতি এ্যাডঃ আব্দুল করিম, রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোনায়েম হোসেন, রানীশংকৈল থানা তদন্ত ওসি আঃ রহমান, রানীশংকৈল পৌর শাখা যুব সংহতি আহবায়ক মোঃ জাহিরুল ইসলামসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে সাবেক রাষ্ট্রনায়ক হুসেইন মোহাম্মদ এরশাদ বলেন, সুসংগঠিত হয়ে দেশকে এগিয়ে নিতে তুণমুল নেত্রীবৃন্দের বিকল্প নেই। তৃণমুল পর্যায়ে নেতাকর্মীদের সাথে সাক্ষাত করে খুব ভাল লাগলো। আমি চাই দেশবাসি জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দেশ সেবায় অগ্রণী ভ‚মিকা রাখবে।
খামার পরিদর্শনকালে সাধারণ জনতার সাথে কুশল ও মতবিনিময় করেন। রানীশংকৈল পরিদর্শন শেষে বালিয়াডাঙ্গী উপজেলা হয়ে ঠাকুরগাও অভিমুখে রওয়ানা হন।




