ads

বুধবার , ৭ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জলাশয় সংরক্ষণ বিধি লঙ্ঘন : মেহেরপুরে একের পর এক পুকুর ভরাট বিপর্যয়ের মুখে পড়ছে পরিবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৭, ২০১৪ ৪:৪৬ অপরাহ্ণ
জলাশয় সংরক্ষণ বিধি লঙ্ঘন : মেহেরপুরে একের পর এক পুকুর ভরাট বিপর্যয়ের মুখে পড়ছে পরিবেশ

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুরে জলাশয় সংরক্ষণ বিধি লঙ্ঘন করে একের পর এক পুকুর ভরাট করছে জলাশয় মালিক এবং স্থানীয় ভবন বিলাসী কিছু মানুষ। যেখানে প্রকৃতি হারাচ্ছে তার পরিবেশ পড়ছে বিপর্যয়ের মুখে। শিশু কিশোরদের সাঁতার শেখার ইচ্ছাগুলো হচ্ছে না পুরন। এছাড়াও জলাবদ্ধতা ও জনদূর্ভোগ বাড়ছে। অন্যদিকে শহরে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস পাচ্ছে না নিকটবর্তী স্থানে পুকুর বা ডোবা। যার জন্য শহরের জানমালের ব্যপক ক্ষতির সম্ভাবনা থাকে। এক অনুসন্ধানে দেখা গেছে শুধুমাত্র মেহেরপুর পৌরসভাতেই ২০ থেকে ২৫ বছরে প্রায় দুই ডজন পুকুর ভরাট করে বহুতল ভবন, মার্কেট ও অন্যান্য প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। ৯নং ওয়ার্ড এর বৃদ্ধ শহিদুল (৬০) এই প্রতিবেদককে বলেন একটা সময় ছিল যখন চৈত্র ও বৈশাখ মাসে সকাল বিকাল পুকুরে গোছল করে মানুষ সতেজ ও সুন্দর থাকতো। এখন সাপ্লাই পানি নির্ভর হতে গিয়ে বিদ্যুতের অত্যাচারে মাঝে মধ্যেই গোসল না করে দিন পার করতে হয়। এর মধ্যে বিট্রিশ আমেরিকা ট্যোবাকের পুর্ব দিকে মৃত এ্যাডঃ সামাদ মিয়ার পুকুর, তাহের ক্লিনিকের পিছনের পুকুর, মহিলা কলেজের স্থানের পুকুর, পশুহাটের পুকুর, বড়বাজারের কাঁচাবাজারের পুকুর, মল্লিক পাড়ার গালিব হাউজের পিছনের পুকুর, ১নং ওয়ার্ডের বেটুল পালের পুকুর, ৯নং ওয়ার্ডের মৃত কাউন্সিলর সালেহুন তারেকের বাড়ীর পাশের পুকুর, সালাম ক্লিনিকের পিছনের পুকুর, হোটেল বাজার জামে মসজিদের উত্তর দিকের পুকুর বা ডোবা, নীলমনি হল পাড়ার সাত্তার মিয়ার পুকুর, সরকারী হাসপাতালের উত্তর পশ্চিম কোণার পুকুর, ১নং ওয়ার্ডের মৃত ভিকু মিয়ার পুকুর, মহিদের পুকুর, ঢাকা টৌবাকোর ভিতরে পুকুর, প্রফেসর আঃ মান্নানের বাগানের পুকুর, এছাড়া মেহেরপুরের পুরাতন গোরস্থানের পশ্চিমে ইসরাফিলের পুকুরটি এরই মধ্যে অনেকখানি ভরাট হয়ে গেছে। এভাবে পুকুর ভরাট চলতে থাকলে হয়তো সামনে ৫ থেকে ১০ বছরের মধ্যেই মেহেরপুর পৌরসভাতে পুকুরের অস্তিত্ব থাকবে কিনা সেটা বলা যচ্ছেনা । আর যদি এভাবে পুকুরের অস্তিত্ব হারাতে থাকে তাহলে এক সময় দেখা যাবে আমাদের সন্তানেরা পুকুর কি করে কি জিনিস সেটা জিজ্ঞাসা করে বসবে।

Need Ads
error: কপি হবে না!