রামু (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের রামুতে ডাকাত-পুলিশ বন্দুকযুদ্ধে দুই ডাকাত নিহত হয়েছে। সোমবার ভোররাত ৪টার দিকে রামু-মরিচ্যা পুরাতন আরকান সড়কের আর্মিক্যাম্প সংলগ্ন ডাকাইত্যাব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ডাকাত মোঃ খলিল (২৮) রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ারদীঘি এলাকার মৌলভী আবুল হোছনের ছেলে এবং আনোয়ার হোছন (২৩) একই এলাকার মৃত আবুল হোছনের ছেলে। এতে রামু থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জালাল উদ্দিনসহ আরো ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। তাদেরকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় বশির আহাম্মদ (২৫) নামে এক ডাতাককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দুইটি দেশীয় তৈরী এলজিসহ ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ডাকাত বশির অহাম্মদ রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের দারিয়ারদীঘি আশ্রয়ন প্রকল্প এলাকার আবুল কালামের ছেলে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইকুল আহাম্মদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুই ডাকাতের পোষ্টমর্টেম শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।




