ads

মঙ্গলবার , ৬ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুম-খুনের সত্য প্রমাণ হবে অতি শিগগিরই : আমু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৬, ২০১৪ ৭:১৭ অপরাহ্ণ

Amuশ্যামলবাংলা ডেস্ক : নারায়াণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় গুম-খুনের বিষয়ে ‘অতি শিগগিরই’ সত্য প্রমাণিত হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু। ৬ মে মঙ্গলবার আহসানউল­াহ মাস্টারের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় তিনি ওইকথা জানান। এসময় তিনি বলেন, গুম-খুনের বিষয়ে অতি শিগগির সত্য প্রমাণিত হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। সরকারের সিদ্ধান্ত কঠোরভাবে এই অবস্থা দমন করা হবে। যেন ভবিষ্যতে কেউ এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।
বিএনপি আজ অস্ত্রের ভাষায় কথা বলছে- একথা উল্লেখ করে ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমু বলেন, বিএনপি সাংবিধানিক ধারা ব্যাহত করার চেষ্টা করছে। তারা সংবিধান এবং জাতীয় সঙ্গীতকে চ্যালেঞ্জ করছে। স্মরণসভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আহসানউল্লাহ মাস্টারের ছেলে জাহিদ হাসান রাসেল এমপি প্রমুখ বক্তব্য রাখেন।

Need Ads
error: কপি হবে না!