ads

মঙ্গলবার , ৬ মে ২০১৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নন্দীগ্রামে মোটরসাইকেল চুরির হিড়িক : মালিকরা আতঙ্কে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৬, ২০১৪ ৩:২৫ অপরাহ্ণ

Motor cycleনন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। দিনে দুপুরেও মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। গত ৪ঠা মে দুপুর আনুমানিক সাড়ে ১২টায় দুর্বৃত্তরা নন্দীগ্রাম উপজেলা পরিষদ চত্বর থেকে সমাজ সেবক মাহমুদ আশরাফ মামুনের ১৩৫ সিসি’র লাল রঙের ডিসকভার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। যাহার নম্বর বগুড়া-ল-১১-০৭২৬। বিভিন্ন স্থানে দ্রæত অনুসন্ধান চালিয়েও মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়নি। এরপুর্বে গত বুধবার নন্দীগ্রাম ইসলামী ব্যাংক লি. এর সামনে থেকে নাটোরের সিংড়া উপজেলার কৈগ্রামের রুবেল মিয়ার ১০০ সিসি’র টিভিএস মেট্রো মোটরসাইকেল চুরি হয়ে যায়। অপরদিকে গত শুক্রবার ওমরপুরহাট থেকে নন্দীগ্রাম কলেজপাড়ার মনরঞ্জণ কুমার সরকারের ১৩৫ সিসি’র ডিসকভার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। এরপুর্বে নন্দীগ্রাম উপজেলায় আরো অনেক মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। অহরহভাবে মোটরসাইকেল চুরির ঘটনায় মোটরসাইকেল মালিকরা চরম আতঙ্কে রয়েছে।

নন্দীগ্রামে সাংবাদিকের বাড়িসহ উপজেলা ডরমেটরিতে চুরি

Shamol Bangla Ads

বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিকের বাড়িসহ উপজেলা ডরমেটরিতে চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, গত রোববার গভীর রাতে দূবৃত্তরা নন্দীগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মুক্ত সকালের স্টাফ রিপোর্টার আ. বারীকের নন্দীগ্রাম পশ্চিম পাড়া’স্থ বাসার প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। ওই রাতেই উপজেলা ডরমেটরি হতে সহকারী উপজেলা শিক্ষা অফিসার রঞ্জন কুমারের কম্পিউটারের মনিটর চুরির ঘটনা ঘটে। ইদানিং নন্দীগ্রামে মোটরসাইকেল চুরিসহ ছিচকে চুরির ঘটনা ঘটছে। ওই বিষয়ে থানার ওসি শাহজাহান আলীর সাথে কথা বললে তিনি বলেছেন, অপরাধীদের গ্রেপ্তার করার জন্য পুলিশ তৎপর রয়েছে এবং যথারীতিভাবে বিভিন্ন সড়কে ও স্থানে পুলিশ টহল জোরদার করা হয়েছে। সন্দেহের তালিকায় অপরাধীদের গ্রেপ্তার করা চেষ্টা চলছে।

Need Ads
error: কপি হবে না!