ads

বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশে নতুন করে কোনো সংকট তৈরি হোক সেটা চাই না : নজরুল ইসলাম

খবর টি পড়েছেন : ৩৩২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দেশে নতুন করে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হোক সেটা চান না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ২৩ অক্টোবর বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন তিনি। তার আগে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে।

Shamol Bangla Ads

নজরুল ইসলাম খান বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে রাজনৈতিক সংলাপ চালিয়ে আসছি, তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করেছি।

দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে এই বিএনপি নেতা বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতের জন্য যে সংস্কার চলছে সে কাজ জোরদার করার জন্য ঐকমত্যের ভিত্তিতে সেসব সংস্কার দ্রুত করে নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠার আলোচনা আমরা করছি। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ যে কষ্ট পাচ্ছে সেটা দূর করার ব্যাপারে সরকারকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের কথা বলেছি।

Shamol Bangla Ads

নজরুল ইসলাম খান বলেন, পতিত ফ্যাসিবাদ এবং তাদের দোসররা নানা কৌশলে নানাভাবে দেশে রাজনৈতিক এবং সাংবিধানিক সংকট সৃষ্টি করার চেষ্টা চলছে। আমরা মনে করি দীর্ঘদিন লড়াই করে বহু রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি এই পরিবর্তন সুরক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করা দরকার।

তিনি বলেন, এখানে সব রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণিপেশার সংগঠন ছাত্র-যুব সংগঠন সবার দৃঢ়তর ঐক্য গড়ে তোলা দরকার। যাতে কেউ কোনোভাবে দেশে নতুন করে সাংবিধানিক সংকট কিংবা রাজনৈতিক সংকট তৈরি করতে না পারে। এভাবে সবাইকে হুঁশিয়ার থাকতে হবে।

সংস্কার কাজ দ্রুত শেষ করে ঐকমত্যের ভিত্তিতে সেই সংস্কারগুলো করার দাবি তুলে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, চলমান সংকটগুলো নিরসন করা দরকার। এই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। কিন্তু পতিত স্বৈরাচারের দোসররা যদি কোনো সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট করার চেষ্টা করে তাহলে গণতন্ত্রকামী ও আন্দোলনরত রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করব।

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো মতামত জানতে চাওয়া হয়েছে কি না– জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন, স্পেসিফিক কোনো ব্যাপার না। আমরা বলেছি দেশে নতুন কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট যেন সৃষ্টি না হয়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। যদি কেউ সেটা করতে চায় সেটাকে আমরা সবাই মিলে মোকাবিলা করব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাষ্ট্রপতির পদত্যাগসহ ৫ দফা দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সংবাদ এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে শূন্যতা চায় না বিএনপি:…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads