আমতলী (বরগুনা) প্রতিনিধি : উপজেলার বিভিন্ন স্থানে শনিবার বিকেলে আকস্মিক কালবৈশাখী ঝড়ের আঘাতে অর্ধ-শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙ্গে পড়েছে বেশকিছু গাছপালা।
স্থানীয়রা জানায়, উপজেলার বিভিন্ন গ্রামে বাড়ী ঘর দোকান পাঠ ক্ষতিগ্রস্ত হয়। বসতঘরের টিনের চাল দুমড়ে-মুচড়ে পড়ে এবং অসংখ্য গাছ-পালা উপড়ে পড়ে।পটুয়াখীরী পলী বিদ্যুৎ সমিতির জিএম জানান, ঝড়ে বিদ্যুৎ লাইনে গাছ-পালা পড়ে থাকায় বিদ্যুুতের মূল লাইন ও সংযোগ লাইন বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে তাদের বেশ কয়েকটি টিম কাজ করছে।
উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ই¯্রাফিল ঝড়ে গাছ-পালা এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, হতাহতের কোন খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।




