ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটের চকিলাম সীমান্ত এলাকা থেকে চোরাইপথে আসা ৮টি ভারতীয় গরু সহ ২ গরু ব্যবসায়ীকে আটক করেছে ধামইরহাট থানা পুলিশ । ধামইরহাট থানার এস,আই মিজানুর রহমান (২) জানান, ভুটভুটিযোগে জয়পুরহাট যাওয়ার পথে ৩ মে শনিবার সকাল ১০ টায় ৮টি চোরাই গরুসহ উপজেলার বাসুদেবপুর গ্রামের হবিবরের ছেলে শরিফুল (২৮) ও চকিলাম গ্রামের মোকলেছের ছেলে ফল্টু (৩২)কে থানার সামনে থেকে আটক করা হয়। আটককৃত ফল্টু ও শরিফুল জানান, দীর্ঘদিন যাবৎ চকিলাম সীমান্ত ফাঁড়ির বিজিবিকে জোড়া প্রতি ৭‘শত টাকার বিনিময়ে ম্যানেজ করে নিয়মিতভাবে চোরাইভাবে গরুর ব্যবসা চালিয়ে আসছি। এলাকাবাসীর দাবী, চকিলাম বিজিবি অবৈধ টাকার বিনিময়ে চোরাকারবারীদের সাথে একাকার হয়ে গরু ব্যবসা চালালেও তারা বরাবরই ঘটনা অস্বীকার করে, রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করে। এ ব্যপারে চকিলাম সীমান্ত ফাঁড়ির বিজিবি’ ক্যাম্প কমান্ডারকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। পতœীতলা বিজিবি’র ৪৬ ব্যটালিয়ন কমান্ডার জানান, চোরাই পথে গরু আসা অতি দুঃখজনক, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আলতাদিঘী জাতীয় উদ্যানে আবারও বিরল প্রজাতীর গন্ধগোকুল অবমুক্ত

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি -নওগাঁর ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে বিরল প্রজাতির গন্ধগোকুল ছেড়ে দেয়া হয়েছে। গত বিকেল ৫ টায় ধামইরহাট ইউএনও হেমায়েত উদ্দিন প্রানিটি শালবন এলাকায় ছেড়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন, প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক প্রমুখ। বিরল প্রজাতির ওই প্রানিটির শরীর থেকে আতপচালের মত গন্ধ ছড়াচ্ছিল। পর পর ২য় বার প্রধানমন্ত্রীর ১ম পুরুস্কার প্রাপ্ত বনবিট অফিসার লক্ষন চন্দ্র ভৌমিক জানান, আলতাদিঘী জাতীয় উদ্যান ঘোষনা করার পর থেকে কয়েক মাসে এই বনে বানর, মেছোবাগ, তক্ষক, বাগডাস, গন্ধগোকুলসহ বিভিন্ন প্রকার বিরল প্রজাতির বন্যপ্রানি পর্যটক আকর্ষনের জন্য অবমুক্ত করা হয়েছে। ইতিমধ্যে উদ্যানের প্রয়োজনীয় অবকাঠামো নির্মান কাজ আরম্ভ হয়েছে।




