ads

রবিবার , ৪ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৪, ২০১৪ ১:১৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সাতক্ষীরা : কর ন্যায্যতার মাধ্যমে দরিদ্রবান্ধব অংশগ্রহনমূলক জেলা বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে প্রাক বাজেট আলোচনা। সুশাসনের জন্য প্রচার অভিযান (সুপ্র) শনিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রাক বাজের আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সুপ্র -এর সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক মানব চন্দ্র দত্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মনসুর আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর সভার মেয়র এম এ জলিল, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরূল ইসলাম, জেলা জাতীয পার্টির সভাপতি শেখ আজহার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা থেকে প্রতিবছর চিংড়ি শিল্প থেকে কয়েক হাজার কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন হয়। কৃষি ক্ষেত্রে সমৃদ্ধশালী একটি জেলা সাতক্ষীরা। ভোমরা স্থল বন্দর থেকেও বিপুল পরিমান রাসজ্ব আয় হয়। এ জেলা থেকে প্রতিবছর যে পরিমান সরকারি রাজস্ব আয় হয় তার সামান্য অংশও জেলার উন্নয়নে খরচ করা হয় না। বক্তারা আগামী বাজটে ন্যায্যতার ভিত্তিতে সাতক্ষীরার জন্য বাজেট প্রণয়নের দাবি জানান।

সাতক্ষীরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

Shamol Bangla Ads

সাতক্ষীরায় বজ্রপাতে আব্দুস সাত্তার (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের উমরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক আব্দুস সাত্তার উমরাপাড়া গ্রামের জব্বার ঢালীর ছেলে।
স্থানীয়রা বিষয়টি নিশ্চিত করে জানান, কৃষক সাত্তার জমিতে ধান কাটছিল। এ সময় হঠাৎ তার উপর বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Need Ads
error: কপি হবে না!