ads

সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিল্পী সংঘের নতুন সদস্যদের নিয়ে বিশেষ কর্মশালা

খবর টি পড়েছেন : ৫৯১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

টেলিভিশন শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’-এর তালিকাভুক্ত নতুন সদস্যদের জন্য ‘যোগাযোগ ও দক্ষতা উন্নয়ন’ বিষয়ক বিশেষ কর্মশালা সম্পন্ন হয়েছে। ২ দিনব্যাপী (২২ ও ২৩ আগস্ট) ওই কর্মশালায় অংশগ্রহণ করেন ৪০ জন সদস্য।

Shamol Bangla Ads

কর্মশালায় অভিনয় শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দিয়েছেন বিভিন্ন অঙ্গনের গুণীজন। তাদের মধ্যে ছিলেন তৌকীর আহমেদ, নির্মাতা সৈয়দ আহমেদ শাওকি, মাহমুদ মানজুর, জনি হক, কনক খন্দকার, মাসুদ মহিউদ্দিন, অধ্যাপক ডা. সালাহউদ্দিন কাওসার বিপ্লব ও স্বাধীন গোস্বামী।

সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি আজাদ আবুল কালাম বলেন, সদস্যদের উত্তরোত্তর পেশাগত দক্ষতা উন্নয়নে ভবিষ্যতেও বিভিন্ন আঙ্গিকের কর্মশালা আয়োজনে অভিনয়শিল্পী সংঘ সচেষ্ট থাকবে। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের অভিজ্ঞানপত্র প্রদান করা হবে।

Shamol Bangla Ads

কর্মশালা উদ্বোধন করেন আহসান হাবীব নাসিম। কর্মশালা পরিকল্পনা করেন রাজিব সালেহীন। কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন এ কে আজাদ সেতু।

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ এর কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সার্বিক সহযোগিতায় কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পরবর্তী সংবাদ বর্ষার পর সিনেমা ছাড়ার সিদ্ধান্ত জানালেন অনন্ত জলিলও

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads