ads

শনিবার , ৩ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চারঘাটে কালবৈশাখির ঝড়ে ব্যাপক ক্ষতি : মহিলার মৃত্যু; আহত ২০

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ৩, ২০১৪ ১:১৪ অপরাহ্ণ
চারঘাটে কালবৈশাখির ঝড়ে ব্যাপক ক্ষতি : মহিলার মৃত্যু; আহত ২০

নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট (রাজশাহী) : চারঘাটে কালবৈশাখির ঝড়ে উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এসময় দেওয়াল ঘর চাপায় বনকিশোর এলাকায় ইয়াকুবের স্ত্রী আসমা(৪২) নামের এক মহিলা মৃত্যু হয়েছে ও ২০জন আহত হয়েছে। এদিকে স্কুল-কলেজ, বসতবাড়ি দোকানপাট ও আমগাছ, কলা গাছসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে।

Shamol Bangla Ads

এছাড়া চারঘাট উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, ঝড়ের সময় আহত হয়ে প্রায় ২০ জন ভর্তি হয়েছে। আহতরা হলেন, উৎপল(২৮), আমিরুল(৩০), আকাশ(১৪), নাজমুল হক(৩৫), বারি(৩২)সহ ২০জন আহত হয়ে চারঘাট হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়।
কালবৈশাখি ঝড়ে উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন স্থানে রাস্তার ওপর গাছপালা ভেঙ্গে পড়েছে। উপজেলার বিভিন্ন স্থানে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। বৃহস্পতিবার সারা রাত স্থানীয় জনগন ও দমকল একটি ইউনিট রাস্তার ওপর পড়ে থাকা গাছ পরিষ্কার করেছে।
এছাড়া ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে রাজশাহীর আম ও লিচু চাষের। ঝরে গেছে আম ও লিচুর গুটি। এছাড়া, কলা গাছ, পেঁেপ, ভুট্রাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: রাসেল সাবরিন জানান, দেওয়াল চাপায় এক মহিলার মৃত্যুর খবর নিচিতসহ বিভিন্ন স্থানে ১০বৈদ্যাতিক পুল ছাড়াও উপজেলায় প্রায় ৫হাজার ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ কতখানি তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংশ্লিষ্টরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!