ads

শুক্রবার , ২ মে ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কালিহাতীতে ২ ভিকটিম উদ্ধার : ড্রাইভারসহ ৪ অপহরনকারী গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২, ২০১৪ ৩:৫৯ অপরাহ্ণ

kalihatiটাঙ্গাইল প্রতিনিধি : আর্ন্তজাতিক অপহরনকারী চক্ররা আশুলিয়া জামগড়া এলাকা থেকে ২জনকে অপহরনের পর মুক্তিপন দাবীকে কেন্দ্র করে পুলিশী সাড়াশী অভিযান চালিয়ে গত বৃহস্প্রতিবার সন্ধায় ২জন ভিকটিম উদ্ধার সহ ৪ অপহরনকারীকে গ্রেফতার করে কালিহাতী থানা পুলিশ।
কালিহাতী থানার ওসি মনির হোসেন জানান, গত ৩০এপ্রিল সন্ধায় ঢাকার আশুলিয়া জামগড়া এলাকা থেকে আর্ন্তজাতিক অপহরনকারী চক্ররা জয়দেবপুর থানার মীরগাও গ্রামের নজরুল ইসলামের ছেলে একরামুল আলম দিপু (২৪) ও টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পাইকরা গ্রামের তোতা মিয়ার ছেলে আরিফ(২৫)কে অপহরন করে নিয়ে যায়। তার পর থেকেই মুক্তিপণ দাবী করে আসছিল। গত বৃহ¯প্রতিবার সকালে ভিকটিমের বাবার কাছে দুই লক্ষ টাকা দাবী করে।পরে বাবা মা মুক্তিপণ দিতে রাজী হলে তাড়াতাড়ি বিকাশে টাকা দিতে বলে । অন্য কোন উপায় না দেখে তারা ২০ হাজার টাকা পাঠিয়ে দেয়। বাকী টাকা বিকাল ৫টার মধ্যে দেওয়ার আশ্বাস দেয়। অপহরনকারীরা টাঙ্গাইলের কালিহাতী পাইকরা গ্রামে আসতে বলে । ভিকটিমের বাবা কালিহাতী থানার ওসিকে বিষয়টি জানান। পরে কালিহাতী থানার সেকেন্ড অফিসার মোশারফ হোসেন ও এএসআই ইউসুফ আলীর নেতৃত্বে একদল সংঙ্গীয় র্ফোস নিয়ে সাডাশী অভিযান চালিয়ে ২ ভিকটিম উদ্ধার করে এবং ড্রাইভার সহ ৪ অপহরনকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর জেলা জয়দেবপুর থানা মীরের গাও গ্রামের আ.ছামাদ মিয়ার ছেলে এরশাদ আলী(২৪) ,নীলফামারী থানার দুবাছড়ি গ্রামের নজরুল ইসলামের ছেলে আসাদুল ইসলাম ও বোরহানের ছেলে ইসমাইল হোসেন(২১), রাজবাড়ী থানার কমর পাড়া গ্রামের খন্দকার শামছুল হকের ছেলে গাড়ীর ড্রাইভার খন্দকার আজিজুর রহমান(২৪)। আটক মাইক্রোগাড়ী নং ঢাকা মেট্রো-খ-১৮৩৮।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!