পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমীক সংগঠনের উদ্যোগে শ্রমীক দিবসের তাৎপর্য তুলে ধরে বুধবার পৃথক পৃথক র্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল সহ তবারক বিতরন করা হয়।

সকালে স্ব-স্ব শ্রমীক সংগঠনের কার্যালয়ে পতাকা উত্তোলন সহ বেলা ১১ টায় স্ব-স্ব কার্যালয় থেকে কালো ব্যাজ পরিধান করে র্যালী বের করা হয়। পত্নীতলা উপজেলা ইমারত নির্মান শ্রমীক ইউনিয়ন বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভায় পত্নীতলা ইমারত নির্মান শ্রমীক ইউনিয়ন এর সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী কাউসার আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা ইমারত নির্মান শ্রমীক ইউনিয়ন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য স্বদেশ কুমার মন্ডল, সংগঠনের সহ সভাপতি রেজাউল ইসলাম কালু, যুগ্ম সাধারন সম্পাদক বিরেস কুমার সাহা, চান মণি।

এসময় আরো উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক বিপুল চন্দ্র, যুগ্ম সাধারন সম্পাদক অভিলাষ চন্দ্র কর্মকার, সাংগঠনিক সম্পাদক নওশাদ আলী, কোষাধক্ষ্য আব্দুর রশিদ ও দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন ।
অপর দিকে নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় পত্নীতলা জাতীয় শ্রমিক লীগের র্যালী শেষে সভাপতি আঃ রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও নওগাঁ ২ এর সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার বাবলু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ইছাহাক হোসেন, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আমিনুল হক, পত্নীতলা জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক রতন কুমার সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এবাদেও পত্নীতলা করাত কল- হাত কড়াতি ও স্কুটার শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক প্রামানিকের নেতৃত্বে, ভ্যান- রিক্সা শ্রমীক ইউনিয়ন রাজ ১৫৬৫ এর সভাপতি কাজী আফজাল হোসেন লাটিম ও সাধারন সম্পাদক জসীম উদ্দীনের নেতৃত্বে, রিক্সা-ভ্যান শ্রমীক ইউনিয়ন ১৪৬৪ এর অপর একটি সংগঠনের সভপতি আবুতাহের চৌধুরী মন্টু এবং সাধারন সম্পাদক আব্দুল লতিফ মন্ডলের নেতৃত্বে, পত্নীতলা উপজেলা অটো ভুটভুটি মালিক ও শ্রমিক সমিতির সভাপতি হাফেজ মোঃ জাহান আলী ও সাঃ সম্পাদক শহিদুল ইসলামের নেতৃত্বে, পত্নীতলা উপজেলা কুলি-মজদুর শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল কবির চৌধুরীর বাবু ও সাঃ সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে, উপজেলা মাইক্রোবাস চালক ইউনিয়নের সভাপতি আফতাব উদ্দীন ও সাঃ সম্পাদক কবির হোসেনের নেতৃত্বে, থানা মালিক শ্রমিক যন্ত্র চালিত দেশি অটোভ্যান সমিতির সভাপতি আজাদ রহমান ও সাঃ সম্পাদক সাখোয়াত হোসেন এর নেতৃত্বে, থানা অটো চার্জার মালিক ও চালক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আমিনুল হক ও সাঃ সম্পাদক জামিল আহম্মেদের নেতৃত্বে, ইল্কেট্রিশিয়ান এসোসিয়েশন এর সভাপতি আব্দুল্লা আল মামুন ও সাঃ সম্পাদক নুরুন্নবী এর নেতৃত্বে, ডেকোরেটর শ্রমিক সমিতির সভাপতি মোকছেদ আলী ও সাঃ সম্পাদক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সহ উপজেলার বিভিন্ন স্থানে শ্রমীক সংগঠনগুলো পৃথক-পৃথক র্যালী ও স্ব-স্ব কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা করে।
পরে প্রতিটি শ্রমিক ইউনিয়ন তাদের স্ব-স্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরন করে।




