ads

শুক্রবার , ২ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গোপালপুরের ৫ মাদকসেবী গ্রেফতার : আদালতে সোপর্দ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২, ২০১৪ ৩:৪৫ অপরাহ্ণ
গোপালপুরের ৫ মাদকসেবী গ্রেফতার : আদালতে সোপর্দ

এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) : টাঙ্গাইলের গোপালপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ মাদকসেবীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। ১ মে বৃহস্পতিবার রাতে উপজেলার ঝাওয়াইল বাজার এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

গোপালপুর থানার এসআই দেওয়ান ইব্রাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর থানার এসআই মো. নুরুল বাসার ও এসআই সুমন চন্দ্র রায়ের নেতৃত্বে গোপালপুর থানা পুলিশের একটিদল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঝাওয়াইল বাজার এলাকার ঋষিপল­ীতে অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ সেবনরত অবস্থায় উপজেলার নগদাশিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে উদয় নবী (৪৮), একই গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে কহিনুর ইসলাম (৫৮) ও মৃত আব্দুর রহমানের ছেলে জয়নাল আবেদিন (৩৯), আলমনগর ইউনিয়নের নবগ্রাম এলাকার আব্দুল গনি মিঞার ছেলে বাবলু (৩৫) এবং মোহাইল গ্রামের মো. মোকাদ্দেস আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (২৮) কে গ্রেফতার করে।
ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতেই গোপালপুর থানায় একটি মামলা দায়ের করে শুক্রবার ওই ৫ মদ্যপায়ীকে আদালতে সোপর্দ করা হয়।

Need Ads
error: কপি হবে না!