ads

শুক্রবার , ২ মে ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল্লায় মে দিবসে সেভ দ্যা হিউম্যানিটি’র আলোচনা সভা ও বিনা মূল্যে চিকিৎসা সেবা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২, ২০১৪ ৩:২৮ অপরাহ্ণ
কুমিল্লায় মে দিবসে সেভ দ্যা হিউম্যানিটি’র আলোচনা সভা ও বিনা মূল্যে চিকিৎসা সেবা

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : সেভ দ্যা হিউম্যানিটি বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার উদ্যাগে ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে শাসনগাছাস্থিত মীম হসপিটাল (প্রাঃ) লি. এর সার্বিক সহযোগিতায় পেশাজীবি ও বিভিন্ন শ্রমিকদেরকে নিয়ে আন্তর্জাতিক মে দিবস শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও শ্রমিকদের মাঝে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ওই সভায় সেভ দ্যা হিউম্যানিটি বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সভাপতি কামরুজ্জামান আলম এর সভাপতিত্বে ও মো. নূরুল ইসলাম রিপন এর উপস্থাপনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন- বুড়িচং সোনার বাংলা কলেজ এর অধ্যক্ষ ও সেভ দ্যা হিউম্যানিটি- বাংলাদেশ, কুমিল্লা মহানগর কমিটির উপদেষ্টা সেলিম রেজা সৌরভ এবং বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন- সেভ দ্যা হিউম্যানিটি বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক ফারুক আহমেদ, ডা. সজিবুর রশিদ ও ডা. মোসলেহ উদ্দিন ও সহ-সভাপতি খায়রুন্নেছা মুক্তা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- সেভ দ্যা হিউম্যানিটি বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখার সাধারণ সম্পাদক একরামুল হক, নেছার আহমেদ দীপু, রাশেদুল হাসান, মহিউদ্দিন , শহীদুল ইসলাম, পারভীন আক্তার, ডা. মধুসূদন রায়, নূর নবী আজাদ, আবু হানিফ, মাহবুব আলম, সীমা পারভীন, কাজী নুরুল ইসলাম, উত্তম দত্ত, ইমন আহমেদ, ডা. যোবায়ের আলম সানি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে, একইদিনকুমিল্লার Ÿুড়িচং উপজেলা নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ায় মোঃ মিজানুর রহমানকে সেভ দ্যা হিউম্যানিট-বাংলাদেশ কুমিল্লা মহানগর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!