ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া গ্রামে ৩০ এপ্রিল বুধবার বিকেলে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গ্রুপের মধ্যে এক সংঘর্ষে মগর আলী (৯৫) নামে এক বৃদ্ধ নিহত ও আমিনুল ইসলাম (৩২) নামে একজন আহত হয়েছে। আহত আমিনুল ইসলামকে ঝিনাইগাতী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মালা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আকলিমা (৩৫) নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে।




