ads

বুধবার , ৩০ এপ্রিল ২০১৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি নেতার বাড়িতে সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৩০, ২০১৪ ৭:৪৯ অপরাহ্ণ
বিএনপি নেতার বাড়িতে সরকার দলীয় সন্ত্রাসীদের হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ

গফরগাঁও প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁওয়ে চাদা না দেওয়ায় আবুল কাশেম নামে এক বিএনপি নেতার বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে সরকার দলীয় সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটে বুধবার সকালে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাগবেড় গ্রামে।
জান যায়, দীর্ঘ দিন যাবত বারবাড়িয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি সভাপতি সাবেক মেম্বার আবুল কাশেমের কাছে দাবী করে আসছিল সরকার দলীয় ক্যাডাররা। কিন্তু চাদা না দেওয়ায়  বুধবার সকাল সরকার দলীয় ক্যাডারা হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে।
তবে এলাকাবাসী সূত্রে জানা যায়, সরকার দলীয় লোকজনের হামলা ও ভাংচুরের ঘটনার পর ওই বিএনপি নেতা তার রান্না ঘরে নিজেই অগ্নিসংযোগ করেন।
গফরগাঁও অগ্নি নির্বাপক কার্যালয়ের ষ্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, এখনো পর্যন্ত কোন অগ্নিসংযোগের খবর আমরা পাইনি।
গফরগাঁও সদর থানার ওসি সৈয়দ আব্দুল­াহ বলেন, বাড়ি-ঘর ভাংচুর কিংবা অগ্নিসংযোগের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads
error: কপি হবে না!