নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে স্থানীয় সরকার শক্তিশালী করণের লক্ষ্যে উপজেলা এ্যাডভোকেসি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সামাজিক উন্নয়ন কর্মসূচি ব্র্যাকের আয়োজনে গত ২৯শে এপ্রিল উপজেলা নির্বাহী অফিসার অভিজিৎ রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়াম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা স্বাস্থ্য ও প.প. অফিসার ডা.মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আ.বারী বারেক, তৌফিকুল ইসলাম রানা, উপজেলা সমাজ সেবা অফিসার শাজাহান আলী আকন্দ, প্রধান শিক্ষক শফি উদ্দিন, অধ্যক্ষ পরিতোষ চন্দ্র সরকার ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি দারুস সালাম রাবু প্রমুখ। উক্ত অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন, উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সামাজিক উন্নয়ন কর্মসূচি ব্র্যাকের ফিল্ড কো-অর্ডিনেটর আখতার জাহান। অনুষ্ঠান তত্ত¡বধানে ছিলেন, পিও জ্যোৎস্না বেগম।




