পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতাঃ পুঠিয়া উপজেলার সৈয়দপুর উত্তর পাড়ার বিল থেকে সোমবার রাতে পুঠিয়া থানা পুলিশ এক যুবকের মৃতদেহ উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবক নাটোর নলডাংঙা থানার বেলঘরিয়া শিবপুর গ্রামের হযরত আলীর ছেলে কামাল (২৪)। সে স্যালো চালিত ভুটভুটি গাড়ী চালক।
পুঠিয়া থানা সুত্রে জানাগেছে, সোমবার সন্ধ্যার পূর্বে ফোনে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে যায়। সেখানে সৈয়দপুর গ্রামের পরেশ মৃধার ভুট্টা ক্ষেতে হাত বাধা বিবস্ত্র অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার করে পুঠিয়া থানায় নিয়ে আসে। পরে আশেপাশের থানায় ম্যাসেজ পাঠালে লাশের পরিচয় জানা যায়। পুঠিয়া থানার এসআই ওয়াহাব জানান, নিহত কামাল (২৪) কে রবিবার দুপুর ১২.৩০মিঃ ভুটভুটি সহ অপহরন করে একই গ্রামের আঃ রশীদের ছেলে সাইফুল (৩০) ও রইচ উদ্দীনের ছেলে বাবু (২৮)। তাদের নামে ২৮ এপ্রিল নলডাংঙা থানায় অপহরন মামলা নং ১২ দায়ের হয়। মরদেহ রাতেই নলডাংঙা থানা পুলিশ হেফাজতে দেয়া হয়েছে।




