ঠাকুরগাঁও প্রতিনিধি : জ্বালানী বাঁচাও, খরচ কমাও, স্বাস্থ্য ভাল রাখ এই স্লোগান কে সফল করতে ঠাকুরগাঁওয়ে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার পরিবেশ বান্ধব বন্ধু চুলা প্রকল্প এই কর্মসূচি আয়োজন করে। দুপুরে শহরে র্যালী বের করে। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মনজুরুল আলম প্রধান,গোলাম কিবরিয়া এবং অন্যরা।
বন্ধু চুলা স্থাপনে ব্যাপক সাড়া ফেলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।




