মোহাম্মদ আলী জুয়েল, পূর্বধলা (নেত্রকোনা) : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ২০১৩ সনের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে মোট ৫৯ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে টেলেন্টপুলে ১৯ জন ও সাধারন গ্রেডে ৪০ জন।

জানাগেছে, উপজেলা সদরের পূর্বধলা জে.এম পাইলট উচ্চ বিদ্যালয় থেকে টেলেন্টপুলে ৯ ও সাধারন গ্রেডে ১৩, জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ে থেকে টেলেন্টপুলে ৬, সাধারনগ্রেডে ৯, এন.জারিয়া ঝানজাইল উচ্চ বিদ্যালয় থেকে টেলেন্টপুলে ৩, সাধারনগ্রেডে ৫, পূর্বধলা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১জন করে টেলেন্টপুল ও সাধারন গ্রেডে বৃত্তি পেয়েছে। এছাড়া সাধারন গ্রেডে বাইঞ্জা উচ্চ বিদ্যালয় থেকে ৪, ঘাগড়া উচ্চ বিদ্যালয় থেকে ৩, ও মেঘশিমুল, ইচুলিয়া, খলিশাউড়, তেনুয়া ও আতকাপাড়া উচ্চ বিদ্যালয় থেকে ১জন করে বৃত্তি পেয়েছে।




